শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

হজ ও ওমরাহ পালন সহজ করতে নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬ বার

হজ ও ওমরাহ পালন করতে আসা লাখো মানুষের যাতায়াত সহজ করতে মক্কায় নতুন বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মক্কা শহর বিষয়ক রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সালেহ আল-রশিদ জানান, লক্ষ লক্ষ দর্শনার্থীকে সেবা প্রদানের লক্ষ্যে মক্কা বিমানবন্দরকে বৈশ্বিক মানের করে তুলতে অর্থনৈতিক বিনিয়োগের দিকনির্দেশনা অনুমোদন করা হয়েছে। পার্শ্ববর্তী শহরগুলোর বিমানবন্দরের ওপর প্রভাব না ফেলে উপযুক্ত বিনিয়োগ মডেল তৈরি করতে বেসরকারি খাতের সঙ্গে কাজ করা হবে।
আবাসন, অবকাঠামো ও জনসেবা প্রকল্পের মাধ্যমে বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য পরিষেবা এবং সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করার রূপরেখা নির্ধারণ করা হয়েছে। চাহিদার সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করা হবে। কর্মক্ষমতার লক্ষ্যমাত্রা হিসেবে বাসিন্দা ও দর্শনার্থীদের সন্তুষ্টির হার ৯০.৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই উদ্যোগগুলোর মধ্যে রয়েছে “স্মার্ট মক্কা” কর্মসূচি। গ্র্যান্ড মসজিদের আশপাশের এলাকায় চলাচল পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।
পরিবহন ব্যবস্থার উন্নয়নেও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আধুনিক ট্রান্সপোর্ট সিস্টেমের অগ্রগতি। পাশাপাশি ‘মক্কা ট্যাক্সি’ চালু করা হয়েছে, যেখানে ট্র্যাকিং সিস্টেম ও ইলেকট্রনিক পেমেন্ট সুবিধাসহ আধুনিক যানবাহন থাকবে। মক্কা বাস নেটওয়ার্ক বর্তমানে ১২টি রুটে ৪০০টি বাস পরিচালনা করছে, যা চারটি প্রধান স্টেশনসহ ৪৩০টি স্টপের মাধ্যমে বেশিরভাগ এলাকাকে অন্তর্ভুক্ত করছে।

অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রিং রোডের প্রধান অংশের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। এগুলোকে গ্র্যান্ড মসজিদ ও পবিত্র স্থানগুলোর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে কিং আব্দুল আজিজ রোড এবং ইব্রাহিম আল-খলিল রোড অন্তর্ভুক্ত। পাশাপাশি শহরের প্রবেশপথগুলোরও আধুনিকায়ন করা হয়েছে।
আল-রশিদ আরও জানান, পরিচালন দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে হজের সময় দায়িত্ব পালনে সহায়তা করতে গ্র্যান্ড মসজিদের চারপাশে ৬০টি রক্ষণাবেক্ষণ ভবন এবং ৩২টি বৈদ্যুতিক এসকেলেটরসহ পরিষেবা সুবিধা সম্প্রসারণ করা হয়েছে।
উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে আরাফাতের ময়দানে প্রায় ১ লাখ ৯০ হাজার বর্গমিটার এলাকায় আটটি স্থানের উন্নয়ন, ৩৩ হাজার বর্গমিটার এলাকায় দ্বিতীয় তলার তাঁবু স্থাপন, ২৭ হাজার হাজির ধারণক্ষমতাসম্পন্ন ১০টি আবাসিক টাওয়ার নির্মাণ এবং মিনায় ২০০ শয্যার একটি হাসপাতাল নির্মাণ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories