মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :

এসএমএস না পেয়ে টিকা কেন্দ্রে না যাওয়ার পরামর্শ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৯৪ বার

এসএমএস না পেয়ে করোনা টিকাদান কেন্দ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ বিভাগের (সিডিসি) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘ক্ষুদে বার্তা বা এসএমএস না পেয়ে অনেকেই টিকাদান কেন্দ্রে ভিড় করছেন। ফলে সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি তৈরি হচ্ছে।

আজ রবিবার (৮ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর কর্তৃক ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে বক্তব্যকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

গণটিকাদান কেন্দ্রে যেন ভিড় না হয় সে লক্ষ্যে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি বৃদ্ধি করা প্রয়োজনে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারীদের মধ্যে নারী তুলনায় পুরুষের সংখ্যা বেশি। তবে গর্ভবর্তী নারীরাও করোনায় আক্রান্ত হচ্ছেন। করোনাকালে চিকিৎসক নার্স ও মেডিকেল টেকনোলজিস্টরা সাধারণ ছুটি নিতে পারছেন না। তারা ছুটি নিলে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হবে। তাই তারা স্যাক্রিফাইস করে ছুটি নিচ্ছেন না। করোনার সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories