বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ধীরাশ্রমে ট্রাকের ধাক্কায় গাজীপুরে অটোরিকশার ৩ যাত্রী নিহত রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী ৭ থেকে ১৫ নভেম্বরের মধ্যে এইচএসসি-সমমানের ফল প্রকাশের প্রস্তুতি হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীর দৌলতদিয়ায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি

জেলা প্রতিনিধি, রাজবাড়ী
  • আপলোডের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ১০৪ বার

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়ায় ঢাকামুখী যাত্রীর ভিড় তেমন নেই, কিন্তু বেড়েছে  ব্যক্তিগত গাড়ির চাপ। ব্যক্তিগত গাড়িগুলো একটু অপেক্ষায় থেকে নদী পার হচ্ছে জরুরি পণ্যবাহী ট্রাকের সঙ্গে। সরেজমিনে শনিবার বেলা ১২টার দিকে দৌলতদিয়া ৫নম্বর ফেরিঘাটে গিয়ে এমন চিত্র দেখা যায়।       

ঢাকামুখী যাত্রী রানা সেখ বলেন, জরুরি কাজের জন্য সকালে পথে পথে ভোগান্তি নিয়ে বাড়ি থেকে রওয়ানা হলে পুলিশ ভ্যানও অটোবাইককে আটকে দেয়। অনেক কষ্টে ভোগান্তি নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছালাম। ঘাটে এসে দেখি ফেরি খালি রয়েছে, সেই সঙ্গে ফেরিতে  যাত্রীও তেমন নেই। তাই অনেকটা স্বাচ্ছন্দ্যে নদী পার হতে পারবো বলে তিনি জানান।   

বিআইডব্লিউটিসির দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, যাত্রীর চাপ একবারেই নেই,ছোট ব্যক্তিগত গাড়ি একটু রয়েছে।

তবে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটের বহরে ১৬টি ফেরি থাকলেও বর্তমানে আটটি ফেরি চলাচল করছে। রাতে জরুরি  পণ্যবাহী ট্রাক বেশি হলে ফেরি বাড়ানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories