শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১০ বার

বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ হাতে রেখে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

শুক্রবার মিরপুরে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ ১০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ নৈপূণ্য দেখিয়ে বাংলার দামাল ছেলেরা পরপর তিন ম্যাচে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।

ম্যাচ শেষে এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ম্যাচে দাপুটে জয়ের পর তৃতীয় ম্যাচেও টাইগাররা সে ধারাবাহিকতা ধরে সিরিজ জয় নিশ্চিত করেছে। আশা করছি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা সিরিজের বাকী দুই বজায় রাখতে সক্ষম হবে বাংলাদেশ। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories