শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

টেকনোক্র্যাট মন্ত্রী ও প্রতিমন্ত্রী হচ্ছেন যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১ বার

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নিতে যাওয়া বিএনপির নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় তিনজন টেকনোক্র্যাট সদস্য অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন।
মোট ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় তারেক রহমান ব্যতীত ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী থাকছেন। সংসদ সচিবালয় ও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, পূর্ণমন্ত্রীদের মধ্যে দুজন এবং প্রতিমন্ত্রীদের মধ্যে একজন টেকনোক্র্যাট কোটায় শপথ নেবেন।
পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ডাক পাওয়া দুই টেকনোক্র্যাট সদস্য হলেন খলিলুর রহমান এবং আমিনুর রশিদ হাজী ইয়াসিন। এদের মধ্যে খলিলুর রহমান এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ হাজী ইয়াসিনকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। তবে তারা কোন কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
প্রতিমন্ত্রীদের তালিকায় টেকনোক্র্যাট হিসেবে স্থান পেয়েছেন জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হক। তিনি সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-১৬ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। নবনিযুক্ত এই মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণের আগে আজ সকালেই সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ সম্পন্ন করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories