বিগঞ্জের শায়েস্তাগঞ্জে টমটম চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিলু মিয়া (৪৫) নামের এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নিলু মিয়া উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত রশিদ মিয়ার পুত্র। জানা যায়, একটি টমটম গ্যারেজে নিলু মিয়া তার টমটম চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার সারা শরীর ঝলসে যায়। তৎক্ষণাৎ টমটম গ্যারেজের মালিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপরই টমটম গ্যারেজের মালিক সেখানে লাশ রেখে সটকে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার পুলিশ টনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে। তার স্বজনরা জানান, ওই টমটম গ্যারেজটির মাঝে বিদ্যুৎ সংযোগে ত্রুটি ছিল। ফলে টমটম চার্জে লাগানোর সাথে সাথেই বিস্ফোরণ হয়ে।
Leave a Reply