বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের মর্যাদা নিশ্চিত করা সরকারের পবিত্র দায়িত্ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই গণহত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে : কাদের গণি চৌধুরী প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে : তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা : অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই স্মৃতি জাদুঘর বৃহস্পতিবার থেকে সবার জন্য উন্মুক্ত, টিকিট ৫০ টাকা জামায়াত-শিবিরকে মোকাবিলা করার জন্য ছাত্রদল একাই যথেষ্ট: ছাত্রদল সভাপতি রাকিব

পাবনা ১ ও ২ আসনে নতুন তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার

সীমানা জটিলতা নিরসন করে আদালতের আদেশের পর পাবনা-১ ও ২ আসনের জন্য নতুন তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন তফসিলের এ তথ্য জানানো হয়।
ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হচ্ছে রোববার ১৮ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৯ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২০ থেকে ২৪ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২৫ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২৭ জানুয়ারি এবং নির্বাচন ১২ ফেব্রুয়ারি। এই দুই আসন থেকে আগেও যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তারা নির্বাচনে অংশ নিতে চাইলে নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে বলে জানিয়েছে ইসি।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সীমানা পুনঃনির্ধারণ করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি পাবনা ১ ও ২ আসনের নির্বাচন করতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা-১ আসন এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা-২ আসন বলে গণ্য হবে।
পাবনা-১ আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন ও পৌরসভা বাদ দিয়ে পাবনা-২ আসনের সঙ্গে জুড়ে দেয়া-সংক্রান্ত নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করে সর্বোচ্চ আদালত এ আদেশ দেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories