শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

গাজীপুরের পুবাইলে গ্যাস সংকট দাবী ব্যবসায়ীদের অথচ বেশি টাকা দিলেই মিলছে সিলিন্ডার

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার

গাজীপুর মহানগরীর অঞ্চল-২ এর পূবাইল এলাকায় এলপিজি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত মূল্য অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয় বাজারগুলোতে নির্ধারিত দামের চেয়ে ৮শ থেকে ১২০০শ টাকা বেশি না দিলে গ্যাস মিলছে না বলে অভিযোগ করেছন স্থানীয় ভোক্তারা।
পূবাইলের হায়দারাবাদ, মাজুখান, মীরের বাজার, কলেজ গেট ও পূবাইল বাজারসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খুচরা এলপিজি সিলিন্ডার বিক্রয়কারী দোকানগুলোতে ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৯৫০ থেকে ২ হাজার ৪শ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। অনেক দোকানে সরকার নির্ধারিত দামে গ্যাস সরবরাহই করা হচ্ছে না।
পূবাইলের স্থানীয় খুচরা বিক্রেতারা দাবি করছেন, ডিলার পর্যায়েই সংকট তৈরি করা হয়েছে। একাধিক বিক্রেতা জানান,ডিলারদের কাছ থেকে আগের মতো গ্যাস পাওয়া যাচ্ছে না।বর্তমানে আমাদের মাত্রা অতিরিক্ত দামে সিলিন্ডার কিনতে হচ্ছে, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি।
গ্যাস সিলিন্ডারের মাত্রা অতিরিক্ত দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় লোকজন
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করছেন।
মন্তব্য করে অনেকেই জানিয়েছেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও ডিলার বা খুচরা বিক্রেতারা তা মানছে না এবং বিষয়টি নিয়ে কোন তদারকি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ লিখেছেন, ১৮০০ টাকার নিচে গ্যাস পাওয়া যাচ্ছে না। কেউ লিখছেন ২ হাজার আবার কেউ অভিযোগ করেছেন, ২২ শ বা ২৪শ টাকা দিয়েও কয়েকদিন ধরে সিলিন্ডার পাচ্ছি না। ফলে ছেলে মেয়ে নিয়ে খেয়ে না খেয়ে দিনাতিপাত করতে হচ্ছে আমাদের।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কিছু অসাধু ব্যবসায়ী গ্যাস সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে সিন্ডিকেটের মাধ্যমে গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে।এতে চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। অনেক পরিবার বাধ্য হয়ে বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা কিংবা বাইরে রান্না করা খাবারের ওপর নির্ভর করছে।

বাজার মনিটরিংয়ের বিষয়ে জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, খুব শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করে বলেন, বাজার মনিটরিং জোরদার করে সরকারকে নির্ধারিত দামে এলপিজি সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অতিরিক্ত দাম নেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় ভোক্তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories