সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

টঙ্গীতে সাবেক ছাত্রদল নেতাকে মারধর, পিস্তল তাক করে হত্যার হুমকি

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার

মামলা তুলে না নেওয়ায় গাজীপুরের টঙ্গী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলীর (৫২) ওপর দফায় দফায় হামলা, গাড়ি ভাঙচুর ও পিস্তল তাক করে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। হামলার পর ভুক্তভোগী গাজীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বুধবার বিকেলে মহানগরের ধীরাশ্রম ও রাজবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। গাজীপুর সদর থানার ওসি আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
আইয়ুব আলী জানান, গত বছরের ২৮ জুলাই তার বাসায় চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় তিনি টঙ্গীর আমতলী হিমারদীঘি এলাকার চোরাই মালামাল (লোহালক্কর) ব্যবসায়ী আব্বাস আলী (৫৫), তার ছেলে রাকিব (২৫), রাতুল (২০) ও হৃদয়কে (১৯) আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে তাকে হুমকি দিতে থাকে। পরে তিনি গত বছরের ৩ আগস্ট টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যার নম্বর ১৯৭। এতে আসামিরা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে।
এক পর্যায়ে বুধবার সকালে আব্বাস আলী গং গাজীপুর জজকোর্টে ওই মামলায় হাজিরা দিতে গেলে আইয়ুব আলী টঙ্গী পূর্ব থানায় তার জব্দকৃত মালামাল নিজ জিম্মায় নেওয়ার জন্য কোর্টে যান। এ সময় অভিযুক্তরা ভুক্তভোগীর ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে আহত এবং তার ব্যবহৃত গাড়ী ভাংচুর করে ।
পরে তিনি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে গাজীপুর সদর থানায় আব্বাস আলী গংয়ের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি সেখান থেকে টঙ্গীর টিঅ্যান্ডটি মরকুনের বাসায় ফেরার পথে ধীরাশ্রম এলাকায় ফের হামলার শিকার হন।
অভিযুক্ত আব্বাস আলীর ছেলে রাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হামলার বিষয়টি অস্বীকার করে বলেন, আইয়ুব আলীর ওপর আমরা কোনো হামলা করিনি। আমরা বিষয়টি জানিও না।
এ ব্যাপারে গাজীপুর মহানগর সদর থানা অফিসার্স ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories