বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

আলোচিত জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী অবশেষে জামিন এবং কারামুক্ত

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার

দিনভর রিমান্ড নাটকের পর আদালত থেকে জামিন হওয়ার পর সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সুরভী।
জানা যায়, সন্ধ্যায় গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ-১–এর বিচারক অমিত কুমার দে চার সপ্তাহের জন্য সুরভীর জামিন মঞ্জুর করেন। তার ৫ ঘণ্টা আগে চাঁদাবাজির একটি মামলায় তাকে দুই দিনের রিমান্ড আদেশ দেওয়া হয়েছিল।

সোমবার সকালে সুরভীকে আদালতে তোলা হলে জামিনের দাবিতে বিক্ষোভ করেন তার সহকর্মীরা।
বিভিন্ন সূত্রে জানা যায়, জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিশিয়াল ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।
একইদিন সোমবার সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা।
সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে থাকার অভিযোগে জুলাই যোদ্ধা তাহরিমাকে গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় এবং ‘মীমাংসা’ করে দেয়ার নাম করে চক্রটি বিপুল অঙ্ক দাবি করে। কিন্তু জামিনে মুক্তির পর সুরভী জানান, তার নিকট মোটা ভংকের টাকা দাবী করেন তদন্ত কর্মকর্তা, টাকা না দেয়ায় তার বয়স বাড়িয়ে দিয়ে রিমান্ড আবেদন করেন তিনি। এছাড়া তার সহপাটিরা দাবী করেন দূর্জয় নামে ওই ব্যক্তি তাকে কু-প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় একটি মিথ্যা মামলা করে সুরভীকে ফাঁসানো হয়। সুরভী জামিনে মুক্ত হওয়ার পর এ বিষয়টি নিয়ে ব্যপক আলোচনার ঝড় উঠে ‌স্যোশাল মিডিয়াতে।
তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রী।ৎ
এ বিষয়ে সুরভীর আইনজীবী অ্যাডভোকেট রাশেদ খান বলেন, মামলায় এখন পর্যন্ত কোনো জব্দ তালিকা নেই। কোনো চার্জশিটও দাখিল হয়নি। কবে নাগাদ হবে, তা বলতে পারছি না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories