শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

শিগগিরই ওসমান হাদি হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৮ বার
শিগগিরিই ওসমান হাদি হত্যাকাণ্ডের চূড়ান্ত চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শিগগিরই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৯তম সভা শেষে ব্রিফিংকালে এমনটা জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই চূড়ান্ত চার্জশিট দেয়া হবে। এরইমধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যথাসময়ে নির্বাচনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার অটল। যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে, তারা ব্যর্থ হবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রচার-প্রচারণা ও নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো বা বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভোটকেন্দ্রে যেকোনো সময়, যেকোনো স্থানে প্রবেশ করতে পারবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আইনশৃঙ্খলা সভার আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি সভায় সিদ্ধান্ত হয়েছে, কোনোভাবেই রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না। এ বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না।
রাজনৈতিক দলগুলো সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলে যেন ফ্যাসিস্টের দোসরদের অনুপ্রবেশ না ঘটে, সে বিষয়ে দলগুলোকে সজাগ থাকতে হবে। সেই সঙ্গে রাজনৈতিক দলের পারস্পরিক দোষারোপে নাশকতাকারীরা যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়েও দলগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে হব।
শৈত্যপ্রবাহ ও কুয়াশায় যান চলাচল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। তাই সড়ক-মহাসড়কে ড্রাইভারদের সতর্ক হয়ে যানবাহন চালানোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এদিন সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, চলতি মাসের ৭ তারিখের মধ্যেই শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় চূড়ান্ত চার্জশিট দেয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories