শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ বার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডি‌সেম্বর) সকাল ১০টা ৪৫ মি‌নি‌টে ঢাকায় এসে পৌঁছান তিনি।
বেগম খালেদা জিয়ার জানাজা দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় শহিদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। মঙ্গলবার এসব বিদেশি মিশন তাদের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক ও সমবেদনা জানায়।
খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ ছাড়া আজ বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।
গত মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরই মধ্যে জানাজার জন্য খালেদা জিয়ার কফিন মনিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে রাখা হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও পুরো মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories