শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রীর নৌকায় বজ্রপাত, বরসহ ১৭ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৬০ বার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে বরসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার দিকে শিবগঞ্জ উপজেলার চরপাঁকা এলাকায় পদ্মা নদীতে বরযাত্রীবাহী নৌকায় বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। মৃত্যু আরও বাড়তে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন বলেন, বজ্রপাতের ঘটনায় ১৭ জন মারা যাওয়ার বিষয়টি স্থানীয়ভাবে শুনেছি। তবে কতজন মারা গেছেন এবং আহত হয়েছেন তা এখনো নিশ্চিত নয়। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর এলাকায় পদ্মা নদীতে বজ্রপাতে বেশ কয়েকজন বরযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন । আহতদের সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে শিবগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি জানান কেউ বলছেন ২০ জন আবার কেউ বলছেন ১৬ জন মারা গেছে এবং ৬ জন আহত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করতে গেছেন নিবার্হী কর্মকর্তা সাকিব আল রাব্বি এবং প্রত্যেকের লাশ উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories