সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের জোড়সহ সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে সরকার।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-৬ থেকে জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আবেদন করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সময়সূচি অনুযায়ী, খুরুজের জোড় ও বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

আগামী ২-৪ জানুয়ারি তাবলীগ জামায়াত বাংলাদেশ শুরায়ী নেজাম (জুবায়ের পন্থী) ২-৪ জানুয়ারি টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তিন দিনের খুরুজের জোড় নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এরই প্রেক্ষিতে তাবলীগ জামায়াত বাংলাদেশ (সাদপন্থী) শুরায়ে নেজাম খুরুজের জোড়ের নামে ইজতেমার আয়োজন করছে বলে সরকারের কাছে অভিযোগ করে জানায়, খুরুজের জোড় বন্ধ না করলে তারা ২২-২৪ জানুয়ারি ইজেতমা করবেন। দুই পক্ষই তাদের অনুষ্ঠান করার জন্য সরকারের কাছে আবেদন করেন। সরকার উভয়ের আবেদন নামঞ্জুর করে বিশ্ব ইজতেমা ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের সমাবেশ না করার নির্দেশ দিয়ে আদেশ জারি করে।

জানা যায়, চলতি বছরের ২ নভেম্বর র্ধম উপদেষ্টার সভাপতিত্বে তাবলিগের উভয় পক্ষের সঙ্গে আইনশৃঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, ২০২৬ সালে জাতীয় নির্বাচনের আগে টঙ্গীতে বিশ্ব ইজতেমা হবে না। নির্বাচন হওয়া পর নতুন সরকারের তত্ত্বাবধানে ইজতেমা অনুষ্ঠিত হবে। কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্ত প্রতিপালনের ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। জুবায়েরপন্থীরা এই প্রথম জোড় ইজতেমার পর আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের মজমা করার জন্য কাজ শুরু করে।

তারা সারা দেশে চিঠি দিয়ে সাথীদের খুরুজের মজমায় আসার জন্য অনুরোধ করছেন।

এই খবরে সাদপন্থীরা জুবায়েরপন্থীদের বিরুদ্ধে খুরুজের নামে ইজতেমা করার অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার, ধর্ম উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে আবেদন করে আগামী ২২-২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা করার জন্য তারিখ জানিয়ে সহযোগিতা চায়।

এ বিষয়ে বিশ্ব ইজতেমার আইন শৃঙ্খলার দায়িত্বপ্রাপ্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন খান গণমাধ্যমকে চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সরকারি আদেশ প্রতিপালনের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

One response to “ইজতেমার ময়দানে সমাবেশ নিয়ে নতুন সিদ্ধান্ত জানাল সরকার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories