শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

সেন্টমার্টিনগামী ৪০ যাত্রীসহ ট্রলার মিয়ানমার সীমান্তবর্তী চরে আটকা, আতঙ্কে যাত্রীরা

জেলা প্রতিনিধি, কক্সবাজার
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৪০ বার

প্রবল বাতাস ও ঝড়ো হাওয়ার কবলে পড়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপে ফেরার সময় প্রায় ৪০ জন যাত্রীসহ ইঞ্জিন বিকল হয়ে চরে একটি ট্রলার আটকা পড়েছে। চরটি মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় আতঙ্কে রয়েছেন যাত্রীরা।মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী।

তিনি জানান, মিয়ানমার সীমান্তের কাছে বঙ্গোপসাগরে পানিতে ওঠা চরে আটকে পড়া ট্রলারটি ভাসমান অবস্থায় আছে। যাত্রীসহ ট্রলারটি উদ্ধার করতে দ্বীপ থেকে একটি ট্রলার পাঠানো হয়েছে। কিন্তু উদ্ধারকারী ট্রলারটিরও খোঁজ মিলছিল না। সবশেষ খবর পাওয়া পর্যন্ত ট্রলারটি চরে আটকা। উদ্ধারকারী দুইটি ট্রলার আটকে পড়া ট্রলারের যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। সঙ্গে রয়েছে কোস্টগার্ড।সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ বলেন, বিকেলে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে ৩০ জন যাত্রী নিয়ে মাঝি মো. ইলিয়াছ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেয়। যাত্রীবাহী ট্রলারটি বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেষা নাইক্ষ্যংদ্বীপ এলাকায় পৌঁছালে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ট্রলারে থাকা যাত্রীরা স্বজনদের কাছে ফোন করে কান্নাকাটি করতে থাকেন।পরে স্থানীয় লোকজন সেন্টমার্টিন থেকে একটি ট্রলার পাঠিয়ে বিকল যাত্রীবাহী ট্রলারটি অবস্থান নির্ণয় করা হয় বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories