শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের ৮১তম অধিবেশনে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ইয়েমেনে বিমান হামলায় ৩০ হুতি যোদ্ধা নিহত ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী ব্রাজিলে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইভলিন লিমাকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান মালিবাগের ফরচুন শপিং মলের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ডাকসুর এক বছরে ছারপোকা দমনে খরচ ৩২ লাখ টাকা রোবট দিয়েই তৈরি হবে রোবট, চীনে নতুন উৎপাদন ব্যবস্থা ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি

ভারি বৃষ্টির আভাস, বন্যার আশঙ্কা আগস্টে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৮৯ বার

আগস্ট মাসে দু’টি মৌসুমী লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় ভারি বর্ষণে উত্তর পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

গত ২ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবহাওয়া অধিদফতরের গঠিত বিশেষজ্ঞ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান সামছুদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন।বিশেষজ্ঞ কমিটির চলতি মাসের পূর্বাভাস প্রতিবেদনে জানানো হয়েছে, আগস্ট মাসে বাংলাদেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগস্ট মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি মৌসুমী নিম্নচাপে পরিণত হতে পারে।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, উত্তর প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এই অবস্থায় আজ বুধবার সন্ধ্যা নাগাদ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

তিনি আরও জানান, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি নিম্নচাপে রূপ নিতে পারে। এ মাসে মৌসুমী ভারি বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে কিছু স্থানে স্বল্প থেকে মধ্যমেয়াদী বন্যা পরিস্থিরি সৃষ্টি হতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদী আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories