রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

ভারতীয় ভিসা সেন্টার চালু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪৯ বার

ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে ভিসা সংক্রান্ত সেবা দিচ্ছে।সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকায় জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা ‘জুলাই ঐক্য’-এর ব্যানারে ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর ২টা থেকে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়।
এদিকে একই দিন এর প্রায় দুই ঘণ্টা আগে বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories