রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

হাদির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’: প্রধান উপদেষ্টা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে এক বার্তায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উনার ভেরিফায়েড ফেসবুক পেজে এই বার্তা দেন তিনি।

প্রধান উপদেষ্টার পোস্টে লেখা হয়েছে, ‍‘সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণান দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ড. ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

ড. ভিভিয়ান জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন।

১২ ডিসেম্বর ঢাকায় চলন্ত রিকশায় গুলি করা হয় হাদিকে। দেশের চিকিৎসাধীন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠায় সরকার। রাষ্ট্রীয় খরচে সেদেশে হাদির চিকিৎসা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories