ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা শিক্ষক-কম’চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলাধীন হালুয়াঘাট উপজেলার শিক্ষক-কম’চারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ১৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট শহীদ স্মৃতি সরকারী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক এবং কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর নব-নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবু তালেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলী নুর খান।
বিশেষ অতিথি ছিলেন জান্নাত সহকারী কমিশনার (ভূমি) হালুয়াঘাট, আতাউর রহমান সমবায় অফিসার হালুয়াঘাট , অত্র কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাবেক সভাপতি এবং নব নির্বাচিত সকল সদস্য ও অন্যান্য সদস্যবৃন্দসহ হালুয়াঘাট উপজেলার শিক্ষক-কমচারীবৃন্দ।
সভায় নব নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মদ আবু তালেবসহ প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার আলী নূর খান অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষ থেকে ২০২৫সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্তদের মাঝে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পরিশেষে শিক্ষকদের কে শ্রেষ্ঠ পুরস্কার ও লটারির মাধ্যমে বিজয়ীদের উপহার বিতরণের মাধ্যমে সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply