শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাত্র কয়েক ঘণ্টা তীব্র ভাঙনে বিলীন বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট !

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১০৪ বার

মাত্র ৮ ঘণ্টায় যমুনায় বিলীন বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট সহ অন্যান্য বসতি। হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা। ঘটনাটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়।

এদিকে সোমবার বিকাল সাড়ে ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ভাঙনে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের আলীপুর এলাকার প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা ও হাট বিলীন হয়ে যায়। হুমকির মুখে রয়েছে শত শত ঘরবাড়ি ও বসতভিটা।

৮নং ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ৩নং বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ঘর, মাদ্রাসার তিনটি ঘর, মসজিদ ও হাটের জায়গা বিলীন হয়ে যায়। এসব প্রতিষ্ঠান থেকে শুধু কয়েকটা ব্রেঞ্চ বের করা সম্ভব হয়েছে। বাকি সব যমুনায় চলে গেছে। এ ছাড়া আশপাশের শত শত বাড়িঘর ও বসতভিটা হুমকির মুখে রয়েছে।

এদিকে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে তিনি জানান, ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ জিওব্যাগ ফেলা হচ্ছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনর্নির্মাণের জন্য ব্যবস্থার করা জন্য ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories