শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার : প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন আগামী জুনের আগেই শেষ হবে : ইসি সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরো সতর্ক ও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক নরওয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান ব্যক্তি নয়, মানবতাবিরোধী অপরাধের বিচারই আমাদের লক্ষ্য : আইনমন্ত্রী মিয়ানমার সীমান্তে বিজিবির নজরদারি বাড়াতে নতুন দুই টিওবি উদ্বোধন বসুন্ধরা আইসিসিবি প্রাঙ্গণে প্রতি শুক্রবার বসছে আধুনিক সুপার সেল কার বাজার বিডিআর হত্যার ৪ প্রত্যক্ষদর্শীর পেট চিরে বস্তায় বেঁধে নদীতে ফেলেন জিয়াউল আহসান

করোনায় আজ বরিশাল বিভাগে-৩১, খুলনা-৬, বগুড়ায়-২৬, রাজশাহী-১৫, ময়মনসিংহ-২৩ মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭২ বার


বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৮ জন এবং করোনায় ১৩ জন মৃত্যুবরণ করেন, যা বিভাগে সর্বোচ্চ সংখ্যা। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ। এ সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে ৭৯৮ জন।
আজ সোমবার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বগুড়ায় করোনা ও উপসর্গে আরও ২৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৮ জন ও উপসর্গে ৮ জন মারা গেছেন।
আজ সোমবার (২ আগস্ট) জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় আরও ১২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে চার নমুনায় তিনজন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সাতজন করোনায় এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন মারা যান।
আজ সোমবার (২ আগস্ট) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের লাইলী বেগম (৫০), আবিদ মিয়া (৪৫), মাহবুব (৪০), হালুয়াঘাটের আবুল হোসেন (৭৯), ঈশ্বরগঞ্জের আলতাফ উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জের বিউটি আক্তার (৫০)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল মজিদ (৫৫), গিয়াসউদ্দিন (৬৫), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাঁওয়ের নুরজাহান (৭০), ফুলপুরের সুরুজ আলী (৬০), আব্দুল হাকিম (৭০), মুক্তাগাছার আব্দুল খালেক (৬০), রবি সেন (৬০), ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৬৫), তারাকান্দার আব্দুল জব্বার (৬৩), জামালপুর সদরের গাজিবুর (৬৫), দেওয়ানগঞ্জের আফসার আলী (৬৫), সরিষাবাড়ির সেতারা (৫০), নেত্রকোনা সদরের অলি (১৭), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০) ও শ্রীপুরের মালেকা বানু (৭০)।
তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন চিকিৎসাধীন আছেন। এর মধ্যে আইসিইউতে২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।
জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ করোনা শনাক্ত হয়েছেন।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরো ১৫ জনের মৃত্যু হয়েছে।
আজ (সোমবার, ২ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন ও উপসর্গে আটজন। মৃতদের মধ্যে ৯ জন পুরুষ ও ছয়জন নারী ছিলেন। এর মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন।
রামেক পরিচালক বলেন, করোনায় সাতজনের মধ্যে রাজশাহীর চারজন, পাবনার দুইজন ও কুষ্টিয়ার একজন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর দুইজন ও পাবনার তিনজন মারা গেছেন।
শামীম ইয়াজদানী বলেন, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৪ জন ও উপসর্গ নিয়ে ২১৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯০ জন।
তিনি বলেন, রামেক হাসপাতালের পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩১ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ।

খুলনার চার হাসপাতালে করোনায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার (২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়।
এর মধ্যে শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে দুজন, বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজন, খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে একজন ও খুলনা জেনারেল হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ছয়জন রোগী ভর্তি ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে দুজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছেন পাঁচজন ও এইচডিইউতে সাতজন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৮জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন পাঁচজন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন। এর মধ্যে রেড জোনে ৪০ জন, ইয়ালো জোনে ৪৭ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ১৩ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৪ জন।
খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে এক নারীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৫ জন। এরমধ্যে ১৮ জন পুরুষ ও ২৭ জন নারী। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories