আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।(২৬ নভেম্বর) বিকালে মহম্মদপুর উপজেলার রাজাপুর-রাহাতপুর সুইচগেট বাজার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়।
৭ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন,জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট খান রোকনুজ্জামান।
বক্তারা বলেন“আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।” তারা মাগুরা-২ আসনের ভোটারদেরকে বিএনপির মনোনীত প্রার্থী নিতাই রায় চৌধুরীকে বিজয়ী করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা,বিএনপি নেতা অ্যাডভোকেট জাকির হোসেন বিশ্বাস।
পথসভায় বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম তারা,
রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম ফারাবী ও সামিয়া মনোয়ার।
মির্জা মনোয়ার হোসেনের,রাজাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের
সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম মজনু।
এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
Leave a Reply