মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই: মুশফিক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১০৫ বার

প্রায় চার বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। এমন মহাগুরুত্বপূর্ণ সিরিজে নেই পঞ্চপাণ্ডবের অন্যতম উইকেট কিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।নেই ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। তবে মুশফিকের না থাকাটা তামিমের মতো ইনজুরিগত নয়। সিরিজে খেলার জন্য শতভাগ প্রস্তুত ছিলেন মুশফিক।

কিন্তু ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) আপত্তিতেই সিরিজ থেকে ছিটকে গেছেন মি. ডিপেন্ডেবল। তাদের তৈরি কোয়ারেন্টিন নিয়মের মারপ্যাঁচে পড়েছেন মুশফিক। বিষয়টি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

দল যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন টিভি সেটের সামনে বসে সতীর্থদের খেলা উপভোগ করা ছাড়া আর কিছুই করার নেই মুশফিকের। তবে সময়টা পরিবারের সঙ্গে বেশ ভালোই উপভোগ করতে পারছেন মুশফিক। পূরণ করে নিতে পারছেন নিজের ইচ্ছাগুলো।

সুযোগ ও সময় পেলে কী কী ইচ্ছা পূরণ করবেন মুশফিক? গত মাসে এক গণমাধ্যমে সাক্ষাৎকালে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানকে এ কথা জিজ্ঞেস করা হয়। জবাবে মুশফিক হেসে বলেন, অনেক ইচ্ছাই তো আছে। অনেক ইচ্ছা, স্বপ্নপূরণ হয়নি এখনও। সেই সামর্থ্যও হয়নি সেভাবে। সাংবাদিকরা ফের জিজ্ঞেস করেন—ধরুন  আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলেন, তবে কোন তিনটি ইচ্ছা পূরণ করবেন?

মুশফিকের সরল জবাব, ‘চেরাগ না পেলেও কিছু ইচ্ছা পূরণ করতে চাই। প্রথমটি হলো—একটি মসজিদ নির্মাণ করে যেতে চাই। দ্বিতীয়টি হলো— এতিমদের জন্য একটি জায়গা করে যাওয়া, যেখানে তারা সবসময় থাকতে পারবে। আর তৃতীয়টি— একটি হাসপাতাল করে যাওয়ার ইচ্ছা আছে। সেখানে যেন সবাই বিনামূল্যে চিকিৎসা সেবা পায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories