মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

বাদ দলের অভিজ্ঞ এক খেলোয়াড়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭ সদস্যের দল ঘোষণা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৮৫ বার

জিম্বাবুয়ে বধের পর এবার নতুন মিশনে টাইগাররা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার দিবাগত রাতে ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন পেসার রুবেল হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে  অস্ট্রেলিয়ার শর্ত অনুযায়ী হোম সিরিজে নতুন কাউকে স্কোয়াডে যোগ করার সুযোগ ছিল না। এতে করে বাদ পড়তে হয়েছে দলের অভিজ্ঞ খেলোয়াড় মুশফিকুর রহিমকে।

আগামী মঙ্গলবার (৩ আগস্ট) পাঁচ ম্যাচ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।

১৭ সদস্যের বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories