বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬ সর্বজনীন পেনশনে শরিয়াহ ভিত্তিক স্কিম, সংসদে যাচ্ছে বিল

অ্যাস্ট্রাজেনেকা’র দ্বিতীয় ডোজ সোমবার থেকে দেওয়া শুরু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৮৭ বার

ঢাকার বিভিন্ন টিকাদান কেন্দ্রে সোমবার (২ আগস্ট) থেকে অ্যাস্ট্রাজেনেকা’র দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হচ্ছে। এছাড়া আগামী ৭ আগস্ট থেকে দেশের সব জেলায় এই টিকা দেওয়া হবে।

রবিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের করোনা সম্পর্কিত নিয়মিত প্রেস বুলেটিনে টিকাদান কর্মসূচির কর্মকর্তা ডা. মো. শামসুল ইসলাম এই তথ্য জানান।

অ্যাস্ট্রাজেনেকা’র প্রথম ডোজ পেয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ পাননি এমন মানুষের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ। দ্বিতীয় ডোজ যারা পাননি তাদের কাছে স্ব স্ব কেন্দ্র থেকে মেসেজ পাঠানো হবে।

মো. শামসুল ইসলাম বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকা’র টিকা নিয়েছেন, তারা ভুল করেও যেন অন্য টিকা না নেন, এতে নানা শারীরিক জটিলতা দেখা দেবে।

বর্তমানে স্বাস্থ্য অধিদফতরের কাছে জাপান সরকারের দেওয়া ১০ লাখের বেশি অ্যাস্ট্রাজেনেকা’র টিকা রয়েছে। আরও ছয় লাখ ডোজ টিকা আগামী কয়েকদিনের মধ্যে চলে আসবে বলে তিনি জানান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories