শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত পূবাইলে অটোচালককে বাসা থেকে ডেকে রিসোর্টে নিয়ে মারধর স্বেচ্ছাসেবক দলের ৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গাজীপুরে ঝুট ব্যবসা দখলে অস্ত্রের মহড়া, সাংবাদিককে রামদা দিয়ে কুপিয়ে আহত রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ টেকসই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের দলগুলোর মধ্যে ঐক্য প্রয়োজন : এ্যানি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনের জামিন নামঞ্জুর ইউটিউবে ‘রাগী’ নায়িকা মুনমুনের রাজত্ব দেশজুড়ে পবিত্র আখেরি চাহার সোম্বা পালিত

বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, পাত্র কে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার
বিয়ে করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান, পাত্র কে

বিয়ে করেছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ চিত্রনায়িকা প্রিয়াঙ্কা জামান। গত ৯ নভেম্বর রাজধানীর পুরান ঢাকায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এতে দুই পরিবারের সদস্য এবং তাদের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল হাসানের বাড়ি নারায়ণগঞ্জ। তিনি পেশায় একজন ব্যবসায়ী (টেক্টটাইল ইঞ্জিনিয়ার)। বিয়ের পরদিন পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব পাড়ি জমিয়েছেন তারা। আর দেশে ফিরবেন আগামী ২৩ নভেম্বর।
এ ব্যাপারে অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান বলেন, রাকিবের সঙ্গে খুব বেশি দিনের পরিচয় নয়। অল্প দিনের পরিচয়ে তাকে জানার জন্য চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি―সে কেমন মানুষ, তার মানসিকতা কেমন এবং ভবিষ্যতে আমাকে কতটা আগলে রাখতে পারবে। এ সবই বিবেচনা করে তবেই বিয়ে করেছি তাকে। অর্থাৎ, বিগত সময় যেমন মানুষের স্বপ্ন দেখেছি, ঠিক তেমনই একজন মানুষ রাকিব।
স্বামীর প্রতি মুগ্ধতা প্রকাশ করে তিনি বলেন, নারী জীবনের স্বপ্নই থাকে জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মানুষকে পাওয়া, আর রাকিব ঠিক তেমনই একজন। সেও আমাকে পেয়ে ভীষণ খুশি, আমি তার বিনয়ে ও যত্নে মুগ্ধ।
তিনি আরও বলেন, বিয়ের পরদিন আমরা হজ পালন করার জন্য রওনা হই। সবার কাছে দোয়া চাই, আমরা যেন সুস্থভাবে দেশে ফিরতে পারি এবং বাকি জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটাতে পারি। আগামী জানুয়ারিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ছোট ও বড়পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা জামান। বর্তমানে তার অভিনীত দুটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে টেলিভিশনে। আর তার অভিনীত সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। অন্যান্য মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো হলো ‘কী করে বলব তোমায়’, ‘যন্ত্রণা’, ‘তবুও প্রেম দামি’।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories