রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই: গাজীপুরে সড়ক প্রতিমন্ত্রী গণতন্ত্র শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে আগ্রহী শেভরন যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার নাগরিকের স্বাধীনতা ও সুরক্ষার বিষয়ে সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী দ্রুত বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণাসহ ৭ দাবি সাদপন্থীদের স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যে আদানির বিদ্যুৎ পাবে বাংলাদেশ চট্টগ্রামে আরও এক উপজেলা গঠনের উদ্যোগ সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি শুরু আজ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৯৮ বার

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার বিকেল ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মঙ্গলবার শুরু হবে সিরিজ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে সেই সিরিজের প্রস্তুতির জন্য আজ অনুশীলনে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।‘বায়ো বাবলে’ আগেও ঘরের মাঠে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। কিন্তু অস্ট্রেলিয়া স্বাস্থ্যবিধির যে নতুন নতুন ফরমায়েশ দিচ্ছে, তাতে মনে হচ্ছে এটা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ না, স্বাস্থ্য সুরক্ষার অগ্নিপরীক্ষা।

তিন দিন হোটেলকক্ষে কোয়ারেন্টিনে বন্দি দুই দলের ক্রিকেটাররা মিরপুরে আসছেন প্রস্তুতির জন্য। সকালে বাংলাদেশ এবং বিকেলে অস্ট্রেলিয়া। তবে সফরকারীদের প্রস্তুতি কিংবা ম্যাচের দিন মাঠে আসা নির্ভর করবে একজনের ওপর। তিনি অস্ট্রেলিয়া দলের কভিড প্রটোকল অফিসার। তিনি প্রতিদিন দুই ঘণ্টা আগে মিরপুরে এসে যদি সবুজ সংকেত দেন, তাহলেই হোটেল থেকে মাঠে যাত্রা করবে অস্ট্রেলিয়া দলকে বহনকারী বাস।এমন কড়াকড়িতে বিসিবির জন্য এটা আদতেই অগ্নিপরীক্ষা। সিরিজের ফলের চেয়ে এই পরীক্ষায় উতরে যাওয়ার চ্যালেঞ্জটা কোনো অংশে কম নয়।খেলা সরাসরি সম্প্রচারে ক্রু নিয়ন্ত্রিত কোনো ক্যামেরা মাঠে থাকতে পারবে না। তার মানে বায়ো বাবলের বাইরে থাকা কাউকে সম্ভবত দৃষ্টিসীমাতেও দেখতে চাচ্ছে না অস্ট্রেলিয়া।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories