গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বেলা বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী পশ্চিম থানার মিলগেইট এলাকার মুন্নু মিলের ভেতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
র্শীরা জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রথমে আব্দুল মান্নান ময়ার তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের বাবুল মিয়া, আব্দুস সাত্তার চৌধুরী, শহীদুল ইসলাম, শাহীন, সাত্তার চৌধুরী ও জহিরুল ইসলামের মালিকানাধীন গুদামগুলোতে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।
Leave a Reply