শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

মাদারীপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে: নিহত বেড়ে-৬

জেলা প্রতিনিধি, মাদারীপুর
  • আপলোডের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ২৭২ বার

মাদারীপুরের শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে খাদে পড়ে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ট্রাকটিতে ছাদ ঢালাইয়ের মালামালসহ কিছু যাত্রীও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) রাত নয়টার দিকে উপজেলার আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কর্মচারী নির্মল, সোহান, পুলক, ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্চ গ্রামের কবির হোসেনের ছেলে ট্রাক শ্রমিক মিরাজ, চরফ্যাশন উপজেলার ইসলামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আরিফ ও পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পসারিয়া গ্রামের বিল্লাল গাজীর ছেলে হান্নান গাজী।

পুলিশ জানায়, বরগুনা থেকে ছাদ ঢালাইয়ের মালামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকটি। শিবচরের আড়িয়াল খাঁ সেতুর টোলপ্লাজার কাছে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পাশে খাদে পড়ে যায়। এ সময় টোলপ্লাজার কর্মচারী সোহানসহ ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে নিলে আরো চারজন মারা যান।

ট্রাকটি মালামালের সঙ্গে ঢাকাগামী যাত্রীদেরও নিয়ে যাচ্ছিল উল্লেখ করে শিবচর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন। স্থানীয় হাসপাতালে নেয়ার পর আরো তিনজন মারা যান। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories