রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে ফকির লালন সাঁই এর ১৩৫ তম তিরোধান দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার

সিরাজগঞ্জে ফকির লালন সাঁই এর ১৩৫ তম তিরোধান দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে,
শুক্রবার (১৭অক্টোবর ২০২৫ খ্রি.) সন্ধ্যা রাতে জেলা শিল্পকলা একাডেমিতে- ফকির লালন সাঁই এর ১৩৫তম তিরোধান দিবস আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়। আলোচনা সভায় অতিথিগন বক্তব্য রাখেন। এ সময় সিরাজগঞ্জ জেলার লালনভক্ত প্রখ্যাত শিল্পীগণ মহাত্মা লালন শাহ এর বিখ্যাত গান এবং গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ।
উল্লেখ্য– বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৫ তম তিরোধান দিবস। কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়িতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা মিলিত হয়ে গাইবেন লালনের গান, শোনাবেন তাঁর দর্শন। এবছরে রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে দিবসটি।
১৮৯০ সালের ১৭ই অক্টোবর (১২৯৭ সনের পহেলা কার্তিক) আধ্যাত্মিক সাধক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। ধারণা করা হয় বয়স ও শারীরিক দুর্বলতার কারণে। মৃত্যুর পরেও লালনের জীবন ও দর্শন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত।
লালনের গান ও দর্শন আজও বাংলার মানুষের মধ্যে একত্ববোধ ও মানবতাবোধ জাগ্রত করে। তিনি লিখিতভাবে গান রচনা না করলেও মুখে মুখে ছড়িয়ে পড়া গানের সংখ্যা প্রায় ৮০০–২,০০০। তাঁর গান সরল হলেও অর্থবহ, মানুষ ও সমাজের প্রগতিশীলতা নিয়ে।
বাউল সম্রাট ফকির লালন সাঁই একজন মানবতাবাদী মানুষ ছিলেন। তার চেতনা ছিল ধর্ম, বর্ণ, গোত্রসহ সব প্রকার জাতিগত বিভেদের ঊর্ধ্বে। সেখানে ছিল মানবপ্রেম ও মানবতা। সাম্প্রদায়িকতা, সহিংসতা বা সংঘাত নয় বরং জাতপাতহীন মানব ধর্মের কথা বলেছেন এই সাধক। যার মুল সুর ছিল অসাম্প্রদায়িকতা। তার মানবতাবাদী গানগুলো এখনও দেশ এবং বিদেশের সঙ্গীতশিল্পীদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories