রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

জাতি পুনর্গঠনে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯ বার

জাতি পুনর্গঠনে সক্রিয় অংশগ্রহণের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৭ সেপ্টেম্বর) নিউইয়র্কে ‘এনআরবি কানেক্ট ডে : এমপাওয়ারিং গ্লোবাল বাংলাদেশি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রবাসীদের বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা নিজ নিজ সামর্থ্যে অবদান রেখে জুলাই অভ্যুত্থানের ফলে সৃষ্ট পরিবর্তনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমরা সর্বদা আপনাদের সম্পৃক্ততা নিশ্চিত করার উপায় খুঁজে বের করার পরিকল্পনা করছি। আপনাদের দেখে আমরা নতুন সংকল্প নিয়ে দেশে ফেরার আত্মবিশ্বাস পাই।
তিনি আরও বলেন, দর্শক সারি থেকে কথা বলা খুব সহজ, কিন্তু আমরা চাই আপনারা মাঠে আমাদের সঙ্গে যোগ দেন এবং একসঙ্গে খেলেন।
প্রধান উপদেষ্টা বলেন, আমার আত্মবিশ্বাস আরও বেড়ে যায় যখন দেখলাম যে রাজনৈতিক নেতারা এই সফরে আমাদের সঙ্গে যোগ দিতে রাজি হয়েছেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন গত ১৫ মাসে জুলাই আন্দোলনের পর অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি জানান, প্রবাসীদের অবদানে রেমিট্যান্স প্রবৃদ্ধি ২১ শতাংশের বেশি হয়েছে। পাশাপাশি বিদেশে ভোট প্রদানের প্রক্রিয়া ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন।
আশিক চৌধুরী প্রবাসীদের অব্যাহত সমর্থন কামনা করেন এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোটদান পদ্ধতির বিষয়ে তাদের অবহিত করেন।
এরপর “ব্রিজিং বর্ডারস: কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ডায়াসপোরা এনগেজমেন্ট” শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও তিনজন। সঞ্চালনায় ছিলেন বিশেষ দূত লুতফে সিদ্দিকী। আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন অংশ নেন।
পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সঞ্চালনা করেন আরেকটি আলোচনা “শেপিং টুমরো: দ্য ফিউচার অব বাংলাদেশ”, যেখানে এনসিপি নেত্রী তাসনিম জারা, বিএনপি নেতা হুমায়ুন কবির ও জামায়াত নেতা নকিবুর রহমান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ‘শুভেচ্ছা’ নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশনও চালু করেন। এই অ্যাপটি প্রবাসীদের প্রয়োজনীয় পরিষেবা, দিকনির্দেশনা এবং বিনিয়োগের সুযোগ সম্পর্কে তথ্য সরবরাহ করার জন্য তৈরি করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories