শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপনের আহ্বান ডাকসু ভিপির

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েম জগন্নাথ হলের দূর্গাপূজা সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনকে সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ জানিয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজার সার্বিক আয়োজন ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের জন্য বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান ভিপি আবু সাদিক কায়েম। এ সময় সেখানে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, সারাদেশের শিক্ষার্থীদের দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।
তার সঙ্গে উপস্থিত ছিলেন ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী এবং কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র।
পরিদর্শন শেষে জগন্নাথ হল পূজা কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশীষ পাল, হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) দ্বীপজয় সরকার দীপ্ত এবং সমাজসেবা সম্পাদক রাম প্রসাদ সাহাসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে সঞ্চালনা করেন মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories