রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী তৃতীয় দফায় চলছে সিলেট শাহজালাল মাজারের টাকা গণনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শোকাবহ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী আজ মলদ্বারে ব্যথা-রক্তপাতের এই লক্ষণ ক্যানসারের ইঙ্গিত পটুয়াখালীতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মহিপুরে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন ডিএসসিসির হৃদয়ে ঢাকা ৪১৬ উৎসবে হেরিটেজ রানপরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ার আহ্বান ভরিতে সোনার দাম বাড়লো ২ হাজার ১৫৮ টাকা

টঙ্গীতে দেয়াল ধসে একজনের মৃত্যু

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার

গাজীপুরের টঙ্গীতে একটি বহুতল ভবনের বাউন্ডারি দেয়াল ধসে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বাবুল (৫৫) নরসিংদী জেলার রায়পুরা থানার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই এলাকার বাশগাড়ী গ্রামের ইসমাইল (৪০), মাধবদী থানার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯) এবং সদর থানার চর আলমখালী গ্রামের মো. ফারুক (৪০)।
স্থানীয়রা জানান, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবনের বাউন্ডারি দেয়ালটি আগে থেকে নড়বড়ে ছিল। সম্প্রতি মাজহারুল দেয়ালের ওপর নতুন করে ইটের গাঁথুনি দিয়ে শক্ত করার চেষ্টা করেন। বুধবার সকাল থেকে তিনি শ্রমিক দিয়ে ভাঙা ইটের সুরকি তৈরি করে দেয়াল ও ভবনের মাঝের ফাঁকা জায়গায় জমা করছিলেন। অতিরিক্ত ওজনের চাপে একপর্যায়ে দেয়ালটি ধসে পড়ে। এ সময় ইট ভাঙার কাজে নিয়োজিত পাঁচ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টার দিকে বাবুলের মৃত্যু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়ির মালিকের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories