বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে জিএমপি কমিশনারের মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জাহিদুল হাসানের সভাপতিত্বে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে জিএমপি সদর দপ্তরের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিএমপি কমিশনার জানান, এ অনুষ্ঠান এককভাবে পুলিশের পক্ষে সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক দলের সহযোগিতায় শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে। তিনি রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ করে পূজামণ্ডপে সার্বক্ষণিক নজরদারির আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব কিংবা মিথ্যা তথ্যের কারণে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোরও আহ্বান জানান তিনি।
উক্ত সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনারবৃন্দ ও পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories