বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঠেকাতে প্রস্তুত নিউইয়র্ক পুলিশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২ বার

আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত থাকবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
অন্যদিকে প্রধান উপদেষ্টার এবারের সফরে তার সঙ্গে চার রাজনৈতিক নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, সফরসঙ্গী রাজনীতিবিদরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তবে রাজনৈতিক নেতাদের বাইরে পুরো প্রতিনিধিদলে কতজন থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
তৌহিদ হোসেন বলেন, আমরা এমন এক পর্যায়ের দিকে যাচ্ছি যেখানে দেশের সার্বিক পরিচালনার দায়িত্ব রাজনৈতিক নেতাদের কাছেই যাবে। সেই কারণে প্রতিনিধিদলে তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সাধারণ আলোচনায় ভাষণ দেবেন। সেখানে জুলাই মাসের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে বাংলাদেশে গৃহীত সংস্কার পদক্ষেপ, সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি তুলে ধরা হবে বলে আশা করা যাচ্ছে।
এছাড়া তার বক্তব্যে শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের ভূমিকা, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু ন্যায়বিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ, সম্পদ পাচার রোধ, নিরাপদ অভিবাসন, প্রযুক্তি হস্তান্তর, এবং ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধবিরতিসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু স্থান পাবে।
পররাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সফরকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। অনেক বৈঠকের সময়সূচি শেষ মুহূর্তে পরিবর্তিত হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক পরিচিতি ও সুনামের কারণে বিভিন্ন বিশ্বখ্যাত সংবাদমাধ্যম তার সাক্ষাৎকার নেয়ার জন্য অনুরোধ জানিয়েছে। এবারের অধিবেশন বাংলাদেশের জন্য জাতীয় স্বার্থ রক্ষায় কূটনৈতিক পরিসর আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories