শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচনে আবুল কাশেম সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৭ বার

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৫ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ১৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে।
নির্বাচনে মোট ১৫৩ জন ভোটারের মধ্যে ১৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সাংবাদিকরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন।
এবারের নির্বাচনে মোট ২৩টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যকরী সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) এবং সাংগঠনিক সম্পাদক পদে হাজী সাইফুল ইসলাম (নিউ নেশন) বিজয়ী হয়েছেন। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, সদস্য সচিব খসরু মৃধাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনভর বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।
গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি: নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার),সহ সাধারণ সম্পাদক: জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা),দপ্তর সম্পাদক: নাছির উদ্দিন (দৈনিক এই বাংলা),অর্থ সম্পাদক: রাশেদ উল হোসেন কমল (এই বাংলা),আইন সম্পাদক: মো. মানিক মিয়া (আজকের জনবাণী),প্রচার ও প্রকাশনা সম্পাদক: তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন),ধর্ম বিষয়ক সম্পাদক: পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার),ক্রীড়া সম্পাদক: ইব্রাহিম খলিল (ভোরের আলো),মহিলা বিষয়ক সম্পাদক: হেলেনা আক্তার (ভোরের আলো),নির্বাহী সদস্য: বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ), আব্দুল হামিদ, মুক্তাদীর হোসেন, খায়রুন নাহার, আল আমিন, ও আলমগীর হোসেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories