মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী বাংলাদেশ-ভারত বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ঢাকায় ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদল মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ এক বছর বৃদ্ধি করেছে সরকার দেশে ২০ বছরে কোন উন্নয়ন হয়নি: মীর শাহে আলম শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস জব্দ দাখিল পরীক্ষায় শতভাগ ফেল, মাদ্রাসা সুপারকে শোকজ রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল স্থগিত চেয়ে করা রিট খারিজ গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত-৩ ঢাকার ব্যস্ততম সড়কের জন্য ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী পিএসসি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম॥ কিন্তু কেন ?

লন্ডনে মাহফুজ আলমের সঙ্গে যা করলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার

লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম।
এদিকে বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে (সোয়াস) আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে এ অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাইকমিশন।
এতে আরও বলা হয়, এ সময় আওয়ামী লীগের ১৮ জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশি নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়ি কোনো সমস্যায় পড়েনি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা।
বিবৃতিতে আরও বলা হয়, মাহফুজ আলম সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকরা অংশ নেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে।
পরে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণঅভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories