শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

হজ নিবন্ধন নিয়ে সরকারের জরুরি বার্তা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার

২০২৬ সালে অনুষ্ঠিত হতে যাওয়া হজের প্রাথমিক নিবন্ধন নিয়ে জরুরি বার্তা দিয়েছে সরকার।
সৌদি সরকারের সিদ্ধান্ত অনুসারে, আসন্ন হজের প্রাথমিক নিবন্ধন শেষ হবে আগামী ১২ অক্টোবর। নির্ধারিত এই সময়সীমার পর আর নিবন্ধনের সুযোগ বাড়ানো হবে না বলে জানিয়ে দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বুধবার (১০ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়।
চলতি বছরের ২৭ জুলাই থেকে ২০২৬ সনের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। হজে গমনেচ্ছুক ব্যক্তিরা প্রাথমিকভাবে চার লাখ টাকা জমা দিয়ে নিবন্ধন করতে পারবেন। পরবর্তীতে হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সৌদি সরকারের রোডম্যাপ অনুসারে এ বছরের ১২ অক্টোবরের মধ্যে প্রাথমিক ও চূড়ান্ত নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক। অন্যথায় হজ পালনে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এ বিষয়ে সোমবার (২১ জুলাই) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সভায় জানানো হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় আগামী মৌসুমে বাড়িভাড়া চুক্তির আগে হজ ফ্লাইট সিডিউল চূড়ান্ত করা, কোরবানির টাকা নুসুক মাসার প্ল্যাটফর্মে প্রদান, এবং মেডিকেল ফিটনেস সনদ ছাড়া হজে গমন না করার নির্দেশ দিয়েছে।
সরকারি মাধ্যমের হজযাত্রীরা ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), লাব্বাইক মোবাইল অ্যাপ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয়, জেলা ও বায়তুল মোকাররম অফিস এবং আশকোনা হজ অফিস থেকে নিবন্ধন করতে পারবেন। অপরদিকে বেসরকারি মাধ্যমে হজ পালনে ইচ্ছুকদের অনুমোদিত হজ এজেন্সির মাধ্যমে নিবন্ধন করতে হবে।
সৌদি পর্বের ব্যয়ের হিসাব ও বিমান ভাড়া নির্ধারণের পর দ্রুত সময়ের মধ্যে ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories