মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মন্তব্য প্রতিবেদন : কথায় বলে পুলিশ জনগনের বন্ধু, আর সংবাদকর্মীরা নাকি ধান্ধাবাজ ! আদৌ কি তাই ? সাড়ে ৬ লাখ জেলে পরিবারকে ‘বড় সুখবর’ দিলো সরকার দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয় আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার হুথিদের বিরুদ্ধে বিশাল হামলা শুরু করতে যাচ্ছে সৌদি ওনাব সভাপতি মোস্তফা, সম্পাদক রনো, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ ঢাকার সাবরেজিস্টারদের বদলিতে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী আইসিসিবিতে সুপার সেল কার বাজার, ক্রেতা-বিক্রেতার সাড়ায় সময় বাড়ল বসুন্ধরা স্পোর্টস সিটিতে গুলশান-চট্টগ্রাম ক্লাবের ক্রীড়া উৎসব খুলনায় পর্দা উঠলো জাতীয় ক্রিকেট লিগের

সুন্দরগঞ্জে সংঘবদ্ধ ধর্ষণের শিকার কিশোরী

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮১ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার লোভ দেখিয়ে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে বিকাল সাড়ে ৩টার দিকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
নির্যাতনের শিকার শিক্ষার্থীর স্বজন ও স্থানীয়দের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাওয়াদাওয়া শেষে নিজ বাড়িতে একাই একটি আলাদা রুমে শুয়ে পড়েন ওই শিক্ষার্থী। পরে রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণ ধুমাইটারী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব মিয়া (২০) ওই মেয়ের শয়নকক্ষের জানালার কাছে আসে এবং ডাকতে থাকে। এ সময় শিক্ষার্থীকে ৫ হাজার টাকার প্রলোভন দেখালে সে দরজা খুলে বাইরে বের হয়।
পরে সজিব মেয়েটিকে জনৈক চিটু বাবু মাস্টারের বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে মেয়েটি আরও দুজন ব্যক্তিকে দেখতে পায় এবং ভয়ে চিৎকার করে। তখন তারা তাকে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। এরপর দুজন পালিয়ে যায় এবং মেয়েটিকে সজিব তার বাড়িতে নিয়ে যায়। সেখানে দিনভর আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। নিরুপায় হয়ে বিকাল সাড়ে ৩টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
পালিয়ে যাওয়া বাকি দুজন হলো- একই ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আনারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০) ও মোহাম্মদ আলীর ছেলে নাহিদ মিয়া (২৫)।
এ ঘটনায় স্বজন ও এলাকাবাসী অভিযুক্তদের গ্রেফতার করে তাদের কঠোর শাস্তির দাবি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories