শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চুরির অভিযোগে জুলাই যোদ্ধা সহ আটক ৩

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৯ বার

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ‘চোর চক্রের’ সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সদর থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ারে আলম খান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঠাকুরগাঁওয়ের শাহপাড়া এলাকার নুর আলম হৃদয় (২৮), মুন্সিপাড়া এলাকার রিয়াদ হাসান মাসুদ (২৪) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া এলাকার সজীব হোসেন সাজ্জাদ (২২)।

পুলিশ জানায়, সম্প্রতি দেশ এক্সরে এলাকায় মোটরসাইকেল চুরির ঘটনায় একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে একটি চুরি করা মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ওসি সারোয়ারে আলম খান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের দাবি, এ চক্রকে ধরার মাধ্যমে জেলার মোটরসাইকেল চুরি অনেকটাই কমে আসবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories