শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেষ পর্যায়ে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ বঙ্গভবন ছাড়লেন অস্থায়ী রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ধানমণ্ডি ৩২ ভাঙচুর: ইউনূস-আসিফসহ ২৭ জনের বিরুদ্ধে মামলা আবেদন টঙ্গীতে বিএনপি নেতার বাড়িতে জুয়ার আসর, গ্রেপ্তার ১৫ এখন থেকে অনেক কিছু মিস করবো’ রাষ্ট্রপতি ভোটের আগে আবেগাপ্লুত মির্জা ফখরুল রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক মঈনুল হাসান দেশের মানুষের রোগ প্রতিরোধ করাই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ৩৫ বছর পর সরাসরি সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ তিন তলার কার্নিসে দাঁড়িয়ে চিৎকার করলাম ‘বাঁচান’: সুমাইয়া আখতার

গোবিন্দগঞ্জে র‍্যাবের অভিযানে কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার : ৩ জন গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‍্যাব-১৩ এর অভিযানে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এসময় তিনজনকে গ্রেফতার করে র‍্যাব সদস্যরা।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিনাজপুর সিটিসি র‍্যাব-১৩ এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি আভিযানিক দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় তারা প্রাচীন নিদর্শন হিসেবে উল্লেখযোগ্য ৩৭ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন-কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।
র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মাধ্যমে পরীক্ষা করে প্রাথমিকভাবে ‘আলস কষ্টি পাথরের মূর্তি’ হিসেবে শনাক্ত করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, মূর্তিটি দেখতে কষ্টি পাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories