মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
টঙ্গী সরকার জাবেদ আহমেদ সুমনের নিজ বাসভবনে অবস্থিত বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-৬ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন সরকার।
প্রস্তুতি সভায় তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় এই দিনটি স্মরণীয় করে রাখতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর প্রতিষ্ঠিত বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করছে।
সভায় বক্তারা আরও বলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হবে এবং এ উপলক্ষে ব্যাপক লোকসমাগম ঘটানো হবে।
প্রস্তুতিমূলক সভায় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দীন, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক সহ টঙ্গী পূর্ব থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories