মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :

গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডে ৩৫টি দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ বার

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে গেছে বাজারের অন্তত ৩০ থেকে ৩৫টি দোকান।
আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ভোগড়া ফায়ার সার্ভিসের তিনটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বাজারের প্রায় ৩০ থেকে ৩৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
তিনি আরও জানান, আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তাৎক্ষণিকভাবে তা নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জীবিকার সবকিছু হারিয়ে দিশেহারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories