শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

নরসিংদীতে নির্বাচনের জন্য এখন অপেক্ষায় গোটা দেশের ১৮ কোটি মানুষ–খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে বিরাজ করছে ভিন্ন মাত্রার প্রত্যাশা। বিশ্লেষকদের মতে, দেশের ১৮ কোটি মানুষ এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে পরিবর্তন ও নতুন দিগন্তের আশায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেছিলেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি শুধু মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা নন, বরং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হিসেবেও জাতির ইতিহাসে অম্লান হয়ে আছেন। তাঁর হাত ধরেই দেশে একদলীয় শাসনের অবসান ঘটে, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত হয় এবং বেসরকারি উদ্যোগ অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার ঘটায়।

রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের মৃত্যুর পর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়। আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় বিএনপি পাঁচবার গণতান্ত্রিকভাবে দেশের ক্ষমতায় আসে। এ সময় জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, সশস্ত্র বাহিনীতে পেশাদারিত্ব, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সূচনা, শিল্প ও ব্যবসা খাতে বেসরকারি সম্পৃক্তকরণসহ নানা ইতিবাচক পদক্ষেপ নেয় দলটি।

বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও সংগঠিত হয়েছে। দীর্ঘ দেড় যুগ ধরে তিনি আন্দোলন, গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে আসছেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, এবারের নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে রয়েছে।

১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির বিজয় যেমন জাতির রাজনীতিতে বড় মোড় ঘুরিয়ে দিয়েছিল, তেমনি ২০২৫ সালের নির্বাচনও হতে পারে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা। তাই ফেব্রুয়ারির নির্বাচনের জন্য এখন অপেক্ষায় গোটা দেশের ১৮ কোটি মানুষ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories