শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে ৬৩৫ কোটি ডলারের বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা করছে জাপান সৌদিতে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে পেটালেন শিশুটির বাবা, ভিডিও ভাইরাল ইউরোপে ভয়াবহ গরমে ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু সংঘাতের স্থায়ী সমাধান চান পুতিন তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত পঞ্চগড় বোদা উপজেলায় এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী দেড় লাখ টাকাসহ আটক কালীগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ীকে ধরে থানায় নেয়ায় সময় অজ্ঞাত কাভার্ডভ্যান  চাপায় এসআইসহ নিহত-২, আহত- ২

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান ও ঘর পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও একটি টিনসেট ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৭ আগস্ট) ভোরে কোনাবাড়ীর আমবাগ বউ বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, চাচা ভাতিজা এন্টারপ্রাইজ নামে একটি ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের মুদি দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে বাজারের অন্তত ৯টি দোকান ও একটি টিনসেট ঘর ভস্মীভূত হয়। খবর পেয়ে কোনাবাড়ী ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিস সদস্যরা প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories