গাজীপুর মহানগরীর সদর থানার ধীরাশ্রম এলাকায় ডাকাতির করার সময় সঙ্গবদ্ধ ডাকাত দলের ৩ সদস্যকে আটক করেছে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। ডাকাতির একটি অভিযোগ করেন বাড়ির মালিক মজিবুর রহমান।
গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম ভাড়ারুল এলাকার ব্যবসায়ী মজিবরের বাড়িতে সঙ্গবদ্ধ ডাকাত দল ডাকাতি করার সময় মজিবরসহ মজিবরের সহোদর ভাই ও ছেলেসহ এলাকাবাসী ডাকাত দলের সদস্যদের আটক করে থানায় সোপর্দ করেন।
অভিযোগ সুত্রে জানা যায় মজিবর ও তার ভাই, ছেলেসহ এলাকাবাসীর ডাক চিৎকারে সঙ্গবদ্ধ ডাকাত দলের ১১/১২ জন সদস্য ভয়ে পালিয়ে যাওয়ার সময় ৩ ডাকাত দলের সদস্যকে আটক করে জিএমপি সদর থানা পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে সোপর্দো করা হয়। এসময় আরো ৮/৯ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।
আটককৃত ডাকাত সদস্যরা হলেনঃ গাজীপুর মহানগর সদর থানার আদাবৈ, পেয়ারা বাগানের আব্দুল মান্নানের ছেলে মোঃ আসিফ (২৩)। গাজীপুর মহানগর সদর থানার আদাবৈ, তালুকদার বাড়ির আলম হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৩)। গাজীপুর মহানগর, সদর থানার, আদাবৈ, কার্টুন ফ্যাক্টরির পাশে শফিক মৃধার ছেলে জিহাদ মৃদা (২৪)।
অভিযোগে মজিবর রহমান বলেন, বুধবার (২০ আগস্ট ২০২৫ ইং) সকাল ৮ ঘটিকার সময় ধীরাশ্রমে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান রাসেল ট্রেডার্সে ও আমার ছেলে বেক্সিমকো ঔষধ কোম্পানিতে চাকুরীর কাজে চলে যাই, ওই দিন রাত আনুমানিক সাড়ে এগারোটায় আমার স্ত্রী আমাকে মোবাইল ফোনে কল করে জানান, আমাদের বাড়িতে ডাকাত এসেছে, তারা দরজায় ধাক্কাধাক্কি করে জানালার থাই গ্লাস ভেঙে ফেলেছে, আর বলছে দরজা না খুলে দিলে ভেঙে ফেলবো। আমি ও আমার ছেলে দ্রুত এলাকায় এসে এলাকাবাসীদের সাথে নিয়ে ডাক চিৎকার করলে সঙ্ঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর সহযোগিতায় ৩ জন ডাকাত সদস্য কে আটক করে সদর থানায় খবর দেই, পরে পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৩ ডাকাত সদস্য কে হেফাজতে নিয়ে নেয়।
এবিষয়ে জিএমপি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মেহেদী হাসান বলেন, ধীরাশ্রম ভাড়ারুল থেকে ৩ জন ডাকাত দলের সদস্য কে আটক করা হয়, ডাকাত দলের সদস্যদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply