মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

মহম্মদপুরে নহাটা বাজারে বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব, রবিউল ইসলাম নয়নের পিতা বিএনপি নেতা আক্কাচ শেখ এর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়।মিছিলে বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
গত ১৯আগস্ট বিকালে নহাটা ইউনিয়নে বিএনপি’র প্রচারে আনন্দ মিছিলটি বের করে।পরে মিছিলটি নহাটা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আক্কাচ শেখ,নহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আখতারুজ্জামান,বিএনপি নেতা ফারুক হোসেন,মোঃ বাহারুল ইসলাম,যুবদল নেতা শেখ শাহানুর সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের
নেতাকর্মীরা।এবং নহাটা ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মী আনন্দের সাথে মিছিলে অংশগ্রহণ করেন।বিএনপি নেতা মোঃ আক্কাচ শেখ বলেন,আগামী-২২আগস্ট শুক্রবার মাগুরা সদরের শত্রুজিৎপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে বিএনপি’র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মাগুরা-২আসনের সাবেক সংসদ সদস্য,কাজী সালিমুল হক কামাল ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব,রবিউল ইসলাম নয়ন এর আগমন উপলক্ষে নহাটা ইউনিয়নের সকল ওয়ার্ডের নেতা ও কর্মীরা উপস্থিত হয়ে আনন্দ মিছিল বের করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories