রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় লাইসেন্স ছাড়া ক্লিনিক চলবে না সভায় হুঁশিয়ারি

মাগুরা প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮০ বার

মাগুরায় জেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ এবং পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র প্রাপ্তির অগ্রগতি বিষয়ক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।১৯আগস্ট মঙ্গলবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে
সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌরসভার প্রশাসক মোঃ আব্দুল কাদের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মাগুরার পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব।আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা.মোঃ শামীম কবির।
সবাই বক্তারা বলেন,স্বাস্থ্যসেবার মান ও রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।
নিয়ম অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।প্রধান অতিথি মোঃ আব্দুল কাদের বলেন,জনস্বাস্থ্য রক্ষায় কোন ছাড় দেওয়া হবে না।
লাইসেন্স হালনাগাদ ছাড়া কেউ ক্লিনিক বা ডায়ালগনস্টিক সেন্টার চালাতে পারবে না।
বিশেষ অতিথি শোয়াইব মোহাম্মদ শোয়েব বলেন,
সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া ছাড়পত্র দেওয়া হবে না। পরিবেশের ক্ষতি করে জনসেবা চালু রাখা যাবে না।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডা.মো.শামীম কবির বলেন,মাগুরার স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে
নিয়মিত তদারকি চলছে।রোগীদের নিরাপত্তা চিকিৎসা নিশ্চিত করতে সবাইকে আইন মেনে পরিচালনা করতে হবে।
সভায় জেলা বিভিন্ন ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত থেকে তাদের মতামত দেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories