সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর মহানগরের ৪৮ নং ওয়ার্ডে মাদকের আখড়ায় জনতার আগুন ও ময়লা আবর্জনার জনসচেতনতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ রোহিঙ্গা সংকট ২০ বছরে গড়াতে দেওয়া যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজ ডুবি, বাংলাদেশিসহ ২২ জন নিখোঁজ রংপুরে চার খুনের পর স্বর্ণ লুট, বাড়িতেই গোসল করে ইয়াবা সেবন রংপুরে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষকসহ পরিবারের চারজনকে হত্যা ॥ দুই যুবক গ্রেপ্তার

টঙ্গীতে সড়ক দুর্ঘনায় নিহত-১, আহত-১

টঙ্গী প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৯০ বার

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ সড়কের চেরাগআলী বাসস্ট্যান্ড বিআরটি ফ্লাইওভারে উপরে তেলবাহী ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই একজন মারা গেছে।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে চেরাগআলী এলাকায় ফ্লাইওভারের উপরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এপিবিএন-১ এ কর্মরত এ এস আই মো. সাঈদ হোসেন, তার বড় ভাইয়ের স্ত্রী শিল্পী আক্তারকে (৪০) নিয়ে তার মোটরসাইকেল যোগে ব্যক্তিগত কাজের উদ্দেশ্যে ব্যাংকে যাচ্ছিলেন। এমন সময় একটি তেলবাহী ট্রাকের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পুলিশ সদস্যের ভাবি নিহত হয় এবং পুলিশ সদস্য আহত হয়। পরে স্থানীয় লোকজন টঙ্গী পশ্চিম থানা পুলিশকে সংবাদ দিলে টঙ্গী পশ্চিম থানার এস আই মো. হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেন এবং আহত পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
এ ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায় এবং ট্রাকটি টঙ্গী পশ্চিম থানা পুলিশ হেফাজতে নেয়।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories