মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

গাইবান্ধা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৫ বার

দলিল লেখকদের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের কাছে স্মারকলিপি প্রদান করেছে জেলা দলিল লেখক সমিতি।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মল্লিকের নেতৃত্বে এই স্মারকলিপি প্রদান করা হয়।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, সাবেক আইনমন্ত্রীর ঘোষণানুযায়ী দলিলপ্রতি ন্যূনতম ৪ হাজার টাকা সম্মানী নির্ধারণ,লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কারো দলিল লেখার সুযোগ না রাখা,
থানাসহ জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ,সরবরাহকৃত কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় বিধায় এ কারণে দলিল লেখকদের আসামি না করা,জেলা ও থানা কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের লাইসেন্স প্রদান না করা,দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি প্রদান।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা আব্দুস সামাদ, সহ-সভাপতি ইমান আলী মন্ডল ও আবুল হোসেন, কোষাধ্যক্ষ রিয়াজ আহমেদ, দপ্তর সম্পাদক তোজাম্মেল হক সরকার, সাংস্কৃতিক সম্পাদক তাজুল ইসলাম, দলিল লেখক জাহাঙ্গীর আলম ও দানিউল ইসলাম প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories